নওগাঁর ৬টি আসনের মধ্যে পাঁচটিতে এগিয়ে বিএনপি

নওগাঁর ৬টি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ঘোষিত ফলাফল অনুযায়ী ৫ টি আসনেই বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) রাত সাড়ে আটটার দিকে নওগাঁর রিটার্নিং কর্মকর্তার কার্যলায় এবং সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কর্যলায় হতে প্রাপ্ত ফলাফলে এমন চিত্র দেখা গেছে।
নওগাঁ -১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের ১৬৬ টি কেন্দ্রের মধ্যে ৪৪ টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৪২৮ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতের মাহাবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ৩০ হাজার ৮১৯ ভোট।
নওগাঁ-২ (পত্নীতলা ও ধামুইরহাট) আসনের ১২৪ টি কেন্দ্রের মধ্যে ২১ টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে জামায়াতের প্রার্থী এনামুল হক দাঁড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ২৪ হাজার ৯৯৫ ভোট। তার নিকটতম প্রার্থী হিসেবে বিএনপির শামসুজ্জোহা খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৫৩ ভোট। এ আসনে এখন পর্যন্ত জামায়াতের প্রার্থী এনামুল হক এগিয়ে রয়েছেন।
নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনের ৪৯ টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী ফজলে হুদা পেয়েছেন ৫৯ হাজার ৭৩২ ভোট। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতের মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৩৬৭ ভোট। এই আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৪২ টি।
নওগাঁ-৪ (মান্দা) এই আসনের ৫৩টি কেন্দ্রের বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী ইকরামুল বারী টিপু এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৬২২ ভোট। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতের আব্দুর রাকিব পেয়েছেন ৪০ হাজার ৬৮৫ ভোট। এই আসনে মোট ১১৭ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁ-৫ (সদর) আসনের ১১৮টি কেন্দ্রের মধ্যে ২৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপির জাহিদুল ইসলাম ধলু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৬৫৫ ভোট। এই আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতের আবু সাদাত মোহাম্মদ সায়েম পেয়েছেন ২৯ হাজার ৪৮৫ ভোট। এই আসনে এখন পর্যন্ত বিএনপির জাহিদুল ইসলাম ধলু এগিয়ে রয়েছেন।
নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর) আসনের ৪১ টি কেন্দ্রের বেসরকারি প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী রেজাউল ইসলাম রেজু এগিয়ে রয়েছেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮ হাজার ৪৬৫ ভোট। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতের খবিরুল ইসলাম পেয়েছেন ৩৪ হাজার ১০০ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জেলার ৭৮২ টি কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়ায় সুষ্ঠু ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে বিভিন্ন কেন্দ্র হতে ফলাফল আসা শুরু হয়েছে। সকল কেন্দ্রের ফলাফল পেতে কিছুটা সময় লাগবে।
উল্লেখ্য, নওগাঁর ৬টি আসনে বিএনপি, জামাত, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬টি আসনে ভোটার রয়েছে ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৬৪ জন এবং নারী ভোটার ১১ লাখ ৬৯ হাজার ৮০৭ জন। এদের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মোট ২১ জন।
ভোরের আকাশ/ র.ই