কেশবপুরে যৌথবাহিনীর হাতে আটক উজ্জল জেল খানায় মারা গেছে

যশোরের কেশবপুরে যৌথবাহিনীর হাতে দেশীয়অস্ত্র ও মাদকসহ আটক উজ্জল শনিবার ভোরে (৩৭) যশোর কেন্দ্রীয় কারাগারে মারা গেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গভীর রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে কেশবপুর পৌর শহরের আলতাপোল গ্রামের নাজির হোসেন বিশ্বাসের ছেলে উজ্জলসহ ৪ জনকে আটক করে।
এসময় তার বাসা থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয় বলে থানা পুলিশ জানায়। পরবর্তিতে শুক্রবার সকালে তাকে কেশবপুর থানায় সোপর্দ্দ করা হয়। এরপর শুক্রবার বিকেলে তাকে আদাতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়।
শুক্রবার গভীর রাতে উজ্জল কারাগারে অসুস্থ হয়ে পড়লে সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে তার পিতা নাজির হোসেন বিশ্বাস সাংবাদিকদের জানান।
ভোরের আকাশ/এসএইচ