শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বন্দরে দিনদুপুরে বিকাশ ডিস্ট্রিবিউটরের ওপর গুলি চালিয়ে তিন লাখ ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বিকাশ ডিস্ট্রিবিউটরের কাছ থেকে তিন লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা গুলি ছুড়লেও অল্পের জন্য প্রাণে রক্ষা পান ভুক্তভোগী রনি। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটার দিকে মদনপুর-মদনগঞ্জ সড়কের লক্ষণখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্দরের নবীগঞ্জ এলাকার বাসিন্দা রনি বিকাশের ডিস্ট্রিবিউটর হিসেবে বিভিন্ন দোকান থেকে টাকা সংগ্রহ করে থাকেন। ঘটনার দিন তিনি দোকানগুলোতে তাগাদা দিয়ে টাকা সংগ্রহ করে অন্য একটি দোকানে যাওয়ার পথে নিরিবিলি সড়কে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুজন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তারা রনির মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকার ব্যাগ ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

রনি জানান, ছিনতাইকারীরা মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় তিনি চিৎকার শুরু করলে তারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে তিনি দ্রুত সরে যাওয়ায় গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং তিনি অক্ষত থাকেন।

এ সময় পাশ দিয়ে পুলিশের সদস্য বহনকারী একটি সিএনজি ঘটনাটি দেখতে পেয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে। পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ফাঁকা গুলি ছুড়ে দ্রুত এলাকা ত্যাগ করে।

এ বিষয়ে বন্দর থানা-র অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে।

স্থানীয়রা অভিযোগ করেন, মদনপুর-মদনগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ ও ভাঙাচোরা অংশ থাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করে। বিশেষ করে স্পাহানি বাজারের সামনে রাস্তার বেহাল অবস্থার কারণে প্রায়ই ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। দ্রুত সড়ক সংস্কার ও নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।

ভোরের আকাশ/এনএস

 

ছিনতাইনারায়ণগঞ্জ

শেয়ার করুন: