আই.আর.ডি.সি এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ডেলিপাড়া এলাকায় ইসলামী পল্লী উন্নয়নমূলক সংগঠন (আই.আর.ডি.সি)-এর উদ্যোগে ব্যাপক আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে মধ্যম ডেলিপাড়া জনার কেঁওচিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এ আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রায় ৫শতাধিক রোজাদার অংশগ্রহণ করেন। বিকেল থেকেই আগত মুসল্লি ও রোজাদাররা অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকেন।
আয়োজকদের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় নির্ধারিত সময়ে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং সবাই মিলেমিশে ইফতার গ্রহণ করেন।
অনুষ্ঠানে ইসলামী পল্লী উন্নয়নমূলক সংগঠন (আই.আর.ডি.সি)-এর কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, আলেম-ওলামা, তরুণ প্রজন্ম এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য, সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
সংগঠনের সভাপতি সরওয়ার কামাল তার বক্তব্যে বলেন, “প্রতিবছরের মতো এবারও আমরা রমজান মাসে এই ইফতার মাহফিলের আয়োজন করেছি। আমাদের মূল লক্ষ্য হলো সমাজের সকল শ্রেণির মানুষকে এক প্ল্যাটফর্মে এনে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা।” তিনি এ আয়োজন সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সক্রিয় ভূমিকা পালন করেন, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ভোরের আকাশ/ র.ই