মধুপুরে পূর্বশত্রুতার জেরে মারপিট-ভাঙচুর, আহত ৩

টাঙ্গাইলের মধুপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ভাঙচুরের ঘটনাসহ আহত হয়েছে ৩ জন। এ বিষয় মধুপুর থানায় অভিযোগ করা হয়েছে।উপজেলার আলোকদিয়া ইউনিয়নে লাউফুলা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
আহতদের চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের পিতা আজাহার আলী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত নামা ২০-২৫ জনকে আসামি করে ২০ নভেম্বর রাতে মধুপুর থানায় একটি অভিযোগ করেন।
মধুপুর থানায় অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে শিবরামবাড়ী গ্রামের একাব্বর (৫০) লাউফুলা গ্রামের রাসেল, সুমন মিয়া, শিবরাম বাড়ি রফিকুল, মজিবর(৫০), চাঁন মিয়া, লিটন (৩০)-এর নেতৃত্বে আরও ২০-২৫ জনের সংঘবদ্ধ দল লোহার রড়, ইট, লাঠি দিয়ে বাড়িঘর ভাঙচুর লুটপাট করে। এ সময় তাদেরকে বাঁধা দিতে গেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এসময়ে তাদের হামলায় লাউফুলা গ্রামের মামলার বাদীর বড় ছেলে হাসানকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে । এ ঘটনায় রিপন ও ছয় বছরের বছরের শিশু ইয়ামিনসহ মারধরের শিকার হয়।
মামলার বাদী আজাহার আলী জানায়, আমি ৩০ বছর যাবৎ জমি কিনে ভোগ দখলে আছি। এখন একাব্বর আলী দাবি করে- এটা আমাদের জমি জোর করে দখলের চেষ্টা করে। তাদের কোনো কাগজপত্র না থাকলেও তারা জোর করে জমিটা নিতে চাচ্ছে। আর এ বিষয়ে বুধবার দিন বিকালে বাঁধা দিতে গেলে অতর্কিত ভাবে ২০-২৫ জন লোকজন নিয়ে এসে বাড়ি ঘর ভাঙচুর ও বাড়িতে থাকা আমার বড় ছেলে হাসান ছোট ছেলে রিপন ছেলের ঘরে নাতি ইয়ামিনকে মারপিট করে গুরুতর আহত করে।
বসতবাড়ির টিনের বেড়া ভাঙচুর করে অনুমান চার লাখ টাকার ক্ষতি করে তারা এ ব্যাপারে আমি মধুপুর থানায় অভিযোগ দায় করেছি।
ভোরের আকাশ/মো.আ.