শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে ছাত্রীকে অপহরণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক লাপাত্তা

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে স্কুলে যাওয়ার পথে এক দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় তারই শিক্ষকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ উঠেছে। ওই শিক্ষক ছাত্রীটির প্রাইভেট টিউটরও ছিলেন। ভুক্তভোগীর মা সুলতানা বেগমের অভিযোগ, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে তার মেয়েকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে ও উত্ত্যক্ত করে আসছিলেন।

মেয়েকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে রোববার শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ ছাত্রী রাজেন্দ্রপুর মেধা বিকাশ স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী। একই প্রতিষ্ঠানের শিক্ষক মো. সানি আকন্দ ওরফে সুজন তাকে প্রাইভেট পড়াতেন।

গত ২৬ জুলাই সকাল ৮টার দিকে ছাত্রীটি বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয়। তবে এরপর আর বাড়িতে ফেরেনি। ওই দিন রাতে পরিবারের সদস্যরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, ছাত্রীটি সেদিন ক্লাসে উপস্থিত ছিল না।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই শিক্ষক নানা অজুহাতে ছাত্রীটিকে প্রলোভন দেখানো এবং অনৈতিক প্রস্তাব দিয়ে হয়রানি করে আসছিলেন। অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন থেকেই অভিযুক্ত শিক্ষকও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত রয়েছেন।

স্বজনরা অভিযুক্ত শিক্ষকের বাড়িতে গিয়ে জানতে পারেন, তিনি সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছেন। এরপর থেকে তার মুঠোফোনও বন্ধ রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আরও পড়ুন

খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ কর্মী গ্রেপ্তার

নিখোঁজ ছাত্রীর মা সুলতানা বেগমের ধারণা, তার মেয়েকে কোনোভাবে প্রলোভন দেখিয়ে বা জোরপূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে। স্বজন ও স্থানীয়দের সহায়তায় আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেন তিনি। অভিযুক্ত শিক্ষক মো. সানি আকন্দের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর বলেন, “অভিযোগটি আমরা পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” পুলিশ জানিয়েছে, তদন্তের পরই ছাত্রীটির নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ এবং তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ভোরের আকাশ/সু.পা

শ্রীপুরে ছাত্রীকে অপহরণ

শেয়ার করুন: