আল আমিন কামিল মাদ্রাসার ইফতারে অংশ নেন মজিবুর রহমান সরোয়ার এমপি

বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডের অবস্থিত বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বরিশাল ৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ইফতার মাহফিলে মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেন, মাহে রমজান মাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, এই মাসটি আমাদের মুসলমানদের গুনাহ মাফ করার মাস।
ভোরের আকাশ/আ.র