শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কেশবপুরে ভিজিএফ কার্ডের চাল পাবে ২১ হাজার ৫শ পরিবার

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কেশবপুরে ভিজিএফ কার্ডের চাল পাবে ২১ হাজার ৫শ পরিবার
কেশবপুরে ভিজিএফ কার্ডের চাল পাবে ২১ হাজার ৫শ পরিবার

যশোরের কেশবপুরে আগামী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহায়তায় ভিজিএফ কার্ডের ১০ কেজি করে চাল পাবে ২১ হাজার ৫শত ২১ উপকারভোগী পরিবার। 

এর মধ্যে পৌরসভার ৪ হাজার ৬শ ২৫ ও উপজেলার ১১টি ইউনিয়নের ১৬ হাজার ৯শ ৫৬ পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হবে। তবে চাল বিতরণে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে একটি বিশেষ দলের বিরুদ্ধে। তারা প্রভাব খাটিয়ে পৌরসভার ৪৫ শতাংশ কার্ড ও উপজেলার ১১ টি ইউনিয়নের ৩০ শতাংশ ভিজিএফ কার্ডের চাল তাঁর দলের পক্ষে নিয়ে নেওয়ায় শত শত অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবার বঞ্চিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ নিয়ে পৌরসভাসহ উপজেলাব্যাপী বিএনপি নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

সূত্র জানায়, আগামী ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহায়তায় পৌরসভার ৪হাজার ৬শ ২৫ উপকারভোগী পরিবার ও উপজেলার ১১টি ইউনিয়নের ১৬হাজার ৯শ ৫৬ উপকারভোগী পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। একটি বিশেষ মহল প্রভাব খাটিয়ে এ চালের পৌরসভার ৪৫ শতাংশ কার্ডের চাল জামায়াতে ইসলামী, ৪৫ শতাংশ কার্ডের চাল বিএনপি, ও ১০ শতাংশ কার্ডের চাল পৌর প্রশাসকের মাধ্যমে এবং উপজেলার ১১টি ইউনিয়নের ৩০ শতাংশ কার্ডের চাল জামায়াতে ইসলামী, ৩০ শতাংশ কার্ডের চাল বিএনপি, ২০ শতাংশ কার্ডের চাল ইউপি সদস্য ও ২০ শতাংশ কার্ডের চাল চেয়ারম্যান বা প্রশাসকের মাধ্যমে বিতরনের নির্দেশনা দেন উপজেলা প্রশাসনকে। এ নিয়ে পৌরসভাসহ উপজেলাব্যাপী বিএনপি নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

পৌরসভার সচিব এনামুল হক বলেন, ৮মার্চ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহায়তায় পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪"হাজার ৬"শ ২৫ উপকারভোগী পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ১৬হাজার ৯শ ৫৬ উপকারভোগী পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হবে। তারমধ্যে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের ১হাজার ১শ ৬৬, সাগরদাঁড়ি ইউনিয়নের ২হাজার ২শ ৫৩, মজিদপুর ইউনিয়নের ১হাজার ৬শ ৯১, বিদ্যানন্দকাটি ইউনিয়নের ১হাজার ৩শ ৪৯, মঙ্গলকোট ইউনিয়নের ১হাজার ৬শ ৩০, সদর ইউনিয়নের ১হাজার ৭শ ০৭, পাঁজিয়া ইউনিয়নের ১হাজার ৭শ ১১, সুফলাকাটি ইউনিয়নের ১হাজার ২শ ৫৫, গৌরীঘোনা ইউনিয়নের ১হাজার ৫শ ১৫, সাতবাড়িয়া ইউনিয়নের ১হাজার ৩শ ৬১ ও হাসানপুর ইউনিয়নের ১হাজার ৩শ ১৮ উপকার ভোগী পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হবে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস বলেন, একজন বিষেষ ব্যাক্তির হস্তক্ষেপে উপজেলার ১১টি ইউনিয়নের ৩০ শতাংশ চাল জামায়াতে ইসলামী, ৩০ শতাংশ চাল বিএনপি, ২০ শতাংশ চাল ইউপি সদস্য ও ২০ শতাংশ চাল চেয়ারম্যান বা প্রশাসকের মাধ্যমে বিতরনের সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।  এ কারনে প্রকৃত উপকারভোগী পরিবারগুলো চাল পাওয়া থেকে বঞ্চিত হবে।

এ বিষয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, পৌরসভার ৪৫ শতাংশ কার্ডের চাল জামায়াতে ইসলামী, ৪৫ শতাংশ কার্ডের চাল বিএনপি, ও ১০ শতাংশ কার্ডের চাল পৌর প্রশাসকের মাধ্যমে বিতরণ হবে। কিন্তু এ চাল বিতরণে  বিএনপি কোন নেতা কর্মীর সম্পৃক্ততা নেই। উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক রেকসোনা খাতুন বলেন, সকলের কাছ থেকে তালিকা নেওয়া হয়েছে। যাচাই বাছাই করা করা হচ্ছে। যারা পাওয়ার যোগ্য তাদেরকে এ চাল দেওয়া হবে।

ভোরের আকাশ/আ.র

ভিজিএফ কার্ড

শেয়ার করুন: