শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হোসেনপুরে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি

‎ ‎হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ৩:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

‎রোববার (৮ মার্চ) সকালে উপজেলার ফলপট্টি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। ‎উদ্বোধনের পর থেকেই স্বল্পমূল্যে গরুর মাংস কিনতে বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ভিড় করেন। অনেকেই লাইনে দাঁড়িয়ে নির্ধারিত মূল্যে মাংস সংগ্রহ করেন। বাজারে যেখানে গরুর মাংসের দাম অনেক বেশি, সেখানে ৬৫০ টাকায় মাংস পাওয়ায় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

‎ক্রেতা আল আমিন বলেন, বাজারে গরুর মাংসের দাম ৭৫০ টাকা। প্রশাসনের এমন উদ্যোগে আমরা কম দামে মাংস কিনতে পারছি, এতে সাধারণ মানুষের অনেক উপকার হবে।

‎উপজেলা প্রাণিসম্পদ  কর্মকর্তা ডা. উজ্জল হোসাইন জানান, আজ ১০০ কেজি মাংস বিক্রি করা হয়েছে। আগামীকালও হাসপাতাল মোড় এলাকায় ৬৫০ কেজি ধরে মাংস বিক্রি করা হবে। নির্ধারিত মান বজায় রেখে গরু জবাই ও স্বাস্থ্যসম্মতভাবে মাংস বিক্রি করা হচ্ছে। এর আগে ন্যায মূল্যে ডিম ও দুধ বিক্রি করা হয়েছে।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান, রমজান মাসজুড়ে নির্দিষ্ট দিনগুলোতে এই কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে। এতে করে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে গরুর মাংস কিনতে পারবেন এবং বাজারে মূল্য স্থিতিশীল রাখতে সহায়ক হবে। 

ভোরের আকাশ/ র.ই


 

গরুর মাংসকাজী নাহিদ ইভা

শেয়ার করুন: