শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে বনের জমি উদ্ধারে গিয়ে দখলদারের হামলায় রেঞ্জারসহ আহত- ১৬

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ৯:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে গিয়ে দখলদারদের হামলায় বন বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও বনবিভাগের অধীন দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিকসহ ১৬জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে উচ্ছেদ অভিযানকালে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, ঢাকা বন বিভাগের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান, শ্রীপুর সদর বিট কর্মকর্তা আকতার হোসেন, সাতখামাইর বিট কর্মকর্তা বিপ্লব হোসেন, ফরেস্ট গার্ড আলমগীর, দেওয়ান শাকিল, কামাল মিয়া, আলমগীর হোসেন, আবদুল মজিদ ও গাড়ি চালক সোহেলসহ ১৬জন আহত হয়েছেন।

শ্রীপুর রেঞ্জের অধীন সাতখামাইর বিটের বিট কর্মকর্তা বিপ্লব হোসেন জানান, শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের আবদার এলাকায় ২নং খতিয়ান ভুক্ত বনভিাগের জমি দখল করে পাকা বাড়ী করছিলেন স্থানীয় দুলাল ও আরমান। মঙ্গলবার সকালে শ্রীপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমানের নেতৃত্বে বনবিভাগের প্রায় ২০-২৫জন কমকর্তা-কর্মচারী ও হাজিরা ভিত্তিক শ্রমিক নিয়ে ওই জমি উদ্ধারে যান। বেলা সাড়ে ১১ টার দিকে দখলদার দুলাল ও আরমান উচ্ছেদে বাধা দেয়। এসময় নেতৃত্বে অর্ধশতাধিক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বনবিভাগের দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে রেঞ্জ কর্মকতা ও সদর বিট কর্মকর্তাসহ ১৬ জন আহত হয়েছে। উচ্ছেদে ব্যবহার করা শ্রীপুর রেঞ্জ কর্মকর্তার গাড়িও ভাংচুর করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ।

আরও পড়ুন

গোপালগঞ্জে কিশোরীর মরদেহ উদ্ধার

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বিজন কুমার মালাকার বলেন, আহতদের মধ্যে রেঞ্জ কর্মকর্তা ও সদর বিট কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তরা এলাকা ছেড়েছেন। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হলে বলে ওসি জানান।

ভোরের আকাশ/এনউব

আহত- ১৬

শেয়ার করুন: