শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (৭ এপ্রিল) খুলনা সিভিল সার্জন দপ্তরের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের (ভারপ্রাপ্ত) পরিচালক ড. মো. মুজিবুর রহমান। বিশ্ব স্বাস্থ্য দিবসের এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে চলেছে। বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসাসেবা আধুনিক থেকে আরও আধুনিক হয়ে উঠেছে। তারা এখন অত্যন্ত দক্ষতার সাথে রোবট-এর মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করছে। যেটা একমাত্র বিজ্ঞানের মাধ্যমেই সম্ভব হয়েছে। 

উন্নত দেশের মত আমাদের দেশের স্বাস্থ্যসেবা প্রদানে দায়িত্বরত চিকিৎকদের মাঝে সেবার মানসিকতা তৈরি হলেই সাধারণ মানুষ প্রকৃত স্বাস্থ্যসেবা পাবে। তিনি আরও বলেন, সেবার মান কাঙ্খিত পর্যায়ে নিতে স্বাস্থ্য সেক্টরে বিজ্ঞানমনস্ক হয়ে কর্মরত সবাইকে আরো আগ্রহী হওয়া দরকার। 

রোগ হওয়ার পরে প্রতিকার বা চিকিৎসা করার চেয়ে রোগ প্রতিরোধ করাই বেশি গুরুত্বপূর্ণ, এ বিষয়ে সবাইকে সচেতন করা প্রয়োজন। আমরা বিজ্ঞানকে মানবিক প্রয়োজনে ব্যবহার করব, যেন সেটা সমস্ত প্রাণীকুলের জন্য কল্যাণ বয়ে আনতে পারে। সুস্থ্য থাকলে স্বপ্ন বাঁচবে, আর স্বপ্ন বাঁচলে দেশ বাঁচবে।

খুলনার সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ মোঃ আরিফুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশণের প্রতিনিধি মোঃ লিটন মন্ডল এবং  মো: আসিফ আহমেদ বক্তৃতা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মো. মিজানুর রহমান। 

এতে প্রবন্ধ উপস্থাপন বিশ^ স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. নাজমুর রহমান সজীব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ।

এর আগে দিবসটি উপলক্ষ্যে সিভিল সার্জন দপ্তর হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।#

ভোরের আকাশ/ র.ই

আলোচনা সভাড. মো. মুজিবুর রহমান

শেয়ার করুন: