শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য

মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ৬:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের সরকারি কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১৩ জুন) দুপুরে মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড় এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়াল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম এবং মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম।

মাগুরা জেলা প্রশাসন, পৌর প্রশাসন ও সামাজিক বনায়ন কর্মসূচি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা জানান, সরকারের ঘোষিত কর্মপরিকল্পনার আওতায় সারাদেশে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এরই ধারাবাহিকতায় মাগুরা জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়েছে।

আরও পড়ুন

খুলনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

তারা আরও জানান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিদ্যালয়-মাদ্রাসা প্রাঙ্গণ, সরকারি পতিত জমি, নদী ও খালের তীর, পুকুরপাড়সহ বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

ভোরের আকাশ/ র.ই

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনইমতিয়াজ হোসেন

শেয়ার করুন: