শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে মাটিচাপায় ২ শ্রমিকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ৪ জুন ২০২৬, ৫:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ সেন্টার নির্মাণাধীন কালভার্টের কাজ করার সময় মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে; এসময় আহত অবস্থায় একজন জীবিত উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত শ্রমিকরা হল- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার জাফর আহমেদের ছেলে মোহাম্মদ ইলিয়াসল(২৫) ও একই উপজেলার নাসির আহমেদের ছেলে মোহাম্মদ রাকিব (১৯)। আহত শ্রমিক মোহাম্মদ শাহজাহান (২৭) একই উপজেলার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, দরিয়ানগরে অবস্থিত ভেটেনারী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাতায়তের জন্য তৈরী রাস্তার পাহাড়ের পানি চলাচলের ছড়ায় একটি কালভার্ট নির্মাণের কাজ চলছে। 

বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে লাকি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ১০-১৫ জন শ্রমিক কাজ করছিল। পাহাড়ী ছড়ার নিচে অবস্থান নিয়ে নির্মাণাধীন কালভার্টটির দুইপাশের মাটির কাটার কাজ করছিল শ্রমিকরা। 

এক পর্যায়ে কালভার্টের এক পাশের মাটির দুই/তিনটি বড় খন্ড ধ্বসে শ্রমিকের গায়ের উপর পড়ে। এতে ৩ জন শ্রমিক মাটিচাপা পড়ে। এসময় ঘটনাস্থলে উপস্থিত অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলে পরিদর্শন করে এবং আরও কেউ মাটিচাপা রয়েছে কিনা তার খোঁজ নেয়া হয় বলে জানান তিনি।

এদিকে কালভার্ট নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের জন্য কোন ধরণের সুরক্ষার ব্যবস্থা না নেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে মন্তব্য করে ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইউনুস বলেন, ঘটনাস্থলে নিয়োজিত শ্রমিকদের জন্য সুরক্ষামূলক কোন ধরণের ব্যবস্থা দেখা যায়নি। এছাড়া নির্মাণকাজ চালানোর ব্যাপারে ইউনিয়ন পরিষদকেও অবহিত করা হয়নি।

আরও পড়ুন

টেকনাফে বিজিবির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর গোলাগুলি

কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত দুইজনের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। আহত শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভোরের আকাশ/ র.ই


 

মোহাম্মদ রাকিবনির্মাণ শ্রমিকের মৃত্যু

শেয়ার করুন: