বিশ্ব পরিবেশ দিবসে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষ বিতরন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “নিজের আঙিনা নিজে পরিষ্কার রাখি, সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি,বৃক্ষ বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকালে শহরের উদ্দীপন কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে বৃক্ষরোপন কর্মসূচি ও পরিবেশ সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নাগরিক উন্নয়ন কমিটির সদস্য সচিব মাঈনুল হাসান মুন্না। উদ্দীপনের শাখা ব্যবস্থাপক বাহাদুর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান। স্বাগত বক্তব্য দেন উদ্দীপনের সামাজিক বিভাগের প্রোগ্রাম অফিসার অমিত বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন পূজা সরকার।
উক্ত অনুষ্ঠানে উদ্দীপনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এনউব