শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বড়দিন উপলক্ষে হিলি বন্দর বন্ধ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ৬:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বৃহস্পতিবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এসময় বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী দুই দেশের যাত্রী পারাপার।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।

তিনি জানান, বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ দুইদিন বন্ধের পর আগামীকাল শনিবার থেকে যথারীতি বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক হবে।

এদিকে হিলি ইমিগ্রেশনের ওসি আরিফুল ইসলাম জানান, যেকোনো উৎসব বা দিবসে হিলি বন্দর বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ
 

বড়দিনহিলি বন্দর

শেয়ার করুন: