চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

বাগেরহাটের চিতলমারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্ব করেন।
এ সময় বক্তব্য রাখেন, চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহাদাৎ হোসেন, মেডিকেল অফিসার ডাঃ এম আর ফারাজী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোঃ আবু তালেব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, উপজেলা দুর্নীতির প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু।
আরো বক্তব্য রাখেন বাজার ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মোঃ শোয়াইব হোসেন গাজী, চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈ, চিতলমারী প্রেসক্লাবে সভাপতি মোঃ একরামুল হক মুন্সী, সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিফ, চিতলমারী এনসিপি নেতা শাহারিয়া জুয়েল ফকির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার যুগ্ম আহবায়ক শেখ রহমাতুল্লাহ, প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সিফাত-আল-মারুফ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রাজীব রায়, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নয়ন কুমার দাস, উপজেলা সমাজসেবা অফিসার (ভারপ্রাপ্ত) রঞ্জন হালদার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সালমা আক্তার, উপজেলা ৭ ইউনিয়নে ইউ'পি সচিব।
ভোরের আকাশ/জাআ