শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে অনুমোদন ছাড়াই বিএসটিআই লোগো ব্যবহার, বেকারি বন্ধের নির্দেশ

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৭ জুলাই ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরের কাউখালীতে অনুমোদন ছাড়াই বিএসটিআই লোগো ব্যবহার, ক্ষতিকর রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পরিচালনার দায়ে এবং রামিন বেকারির মালিককে না পাওয়ায় বেকারি বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ জুলাই) দুপুরে কাউখালীর উজিয়ালখান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ।

সংশ্লিষ্ট সুত্র জানায়, উজিয়ালখান এলাকায় রামিন বেকারীতে অব্যবস্থাপনা, বিএসটিআই অনুমোদন ব্যতীত লোগো ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইনে ওই বেকারির মালিক কে না পাওয়ায় বেকারি বন্ধ রাখার নির্দেশ প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ দৈনিক ভোরের আকাশকে জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই বরিশাল বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার ইয়াছির আরাফাত, পরিদর্শক আল আমিন সরকার।  আইন শৃঙ্খলায় সহায়তা করে কাউখালী থানা পুলিশ।

এর আগে দক্ষিণ বাজারে মাপে কম দেয়ার অভিযোগে আম বিক্রেতা প্রদীপ কুন্ডুকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভোরের আকাশ/জাআ

বিএসটিআইকাউখালী

শেয়ার করুন: