শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের পর গোলাম হোসেন পেল হুইল চেয়ার

চলনবিল প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২৫, ১:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংবাদ প্রকাশের পর গোলাম হোসেন পেল হুইল চেয়ার
সংবাদ প্রকাশের পর গোলাম হোসেন পেল হুইল চেয়ার

দৈনিক ভোরের আকাশ পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের রায়গঞ্জের প্রতিবন্ধী গোলাম হোসেন হুইল চেয়ার পেয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দুপুর ১টার দিকে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে  হুইল চেয়ারটি তুলে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও  স্থানীয় সংবাদকর্মীরা।

সংবাদ প্রকাশের পর হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে ও শাহজাদপুরের প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানি সার্বিক সহযোগিতায় এ চেয়ারটি ক্রয় করে দেন।

এ সময় গোলাম হোসেন বলেন, অর্থের অভাবে একটি হুইল চেয়ার কিনতে পারি নাই। আপনাদের মাধ্যমে হুইল চেয়ারটি পেয়ে ভালো লাগছে। হুইল চেয়ার দেয়ায় তার স্ত্রী সুফিয়া বেগম নিজেও খুশি হয়েছেন বলে নিজের অভিপ্রায় ব্যক্ত করেন।

হুইল চেয়ারটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সাংবাদিক গোলাম মুক্তাদির, সোহেল রানা, আমিনুল ইসলাম হিরো, সিরাজগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন সদস্য সচিব ফাহিম বিশ্বাস, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব শেখ রিয়াদ প্রমুখ।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: