শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নকল কসমেটিকস বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

সিপন আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২ জুলাই ২০২৫, ৫:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নকল কসমেটিকস বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
নকল কসমেটিকস বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

রঙ ফর্সা করার নামে নকল প্রসাধনী জুস বিক্রির অভিযোগে মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর বাজারে একটি কসমেটিকস দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  অভিযানে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুরে কৃষ্ণপুর ইউনিয়নের ‘জিসান কসমেটিকস’ নামের দোকানে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা।  

অভিযানকালে অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও মানিকগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, ভুক্তভোগী এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।  অভিযানে দোকান থেকে নকল সিরাম, সানস্ক্রিন, নাইট ক্রিম, সুটিং জেল এবং রঙ ফর্সাকারী জুস জব্দ করা হয়।  এসব পণ্যের বৈধ আমদানি কাগজপত্র দেখাতে পারেননি দোকান মালিক।  তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে এসব পণ্যকে ‘থাই’ ও ‘কোরিয়ান’ বলে প্রচার করে বিক্রি করতেন।

পরে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত নকল পণ্য ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।

সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা বলেন, “ভোক্তাদের সুরক্ষায় নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করা হবে।”

ভোরের আকাশ/জাআ

নকল কসমেটিকসজরিমানা

শেয়ার করুন: