পৌষের শীতে কুড়িগ্রামে তাপমাত্রা নামল ১১ ডিগ্রীতে

পৌষের শীতে কাঁপছে সমগ্র কুড়িগ্রাম। তাপমাত্রা হ্রাস পাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। শীতের দাপটে ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাএা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।গতকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।
গত ৪ দিন ধরে দেখা মিলছেনা সূর্যের।দিনের বেলায় হিমেল বাতাসে তীব্র ঠান্ডায় দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও নিম্ন আয়ের শ্রমজীবি মানুষগুলো।কনকনে ঠান্ডায় তারা কাজে যেতে পারছে না।
সবচেয়ে বেশী শীত কষ্টে পড়েছে জেলার উপর দিয়ে প্রবাহিত ১৬টি নদ-নদী তীরবর্তী চরাঞ্চলের অতি দরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা ।
সন্ধ্যার পর থেকে সকাল ৮-৯ পর্যন্ত কুয়াশায় আচ্ছাদিত থাকছে চারদিক। কুয়াশার ঘনত্ব বেশী হওয়ায় সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।
এদিকে,শীতার্তদের জন্য জেলা প্রশাসকের দুর্যোগ ও ত্রাণ শাখা থেকে ২২ হাজার কম্বল ও ৫৪ লাখ টাকা ৯ উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে শীতবস্ত্র কেনার জন্য।
ভোরের আকাশ/মো.আ.