শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জের মমতাজ আলো সংরক্ষিত নারী আসনের এমপি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

স্বাধীনতার পর এই প্রথম মুন্সীগঞ্জ জেলা থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির নেত্রী মমতাজ আলো। তার এ নির্বাচনে জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে।

জানা যায়, মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাখীর কান্দী গ্রামে জন্মগ্রহণ করেন মমতাজ আলো। তার পৈতৃক নিবাস সেখানেই। বর্তমানে তিনি টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের নশংকর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন।

রাজনীতিতে তৃণমূল থেকে উঠে আসা মমতাজ আলো দীর্ঘদিন ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয়। স্থানীয় নেতাকর্মীদের মতে, প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে দেশ-বিদেশে দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে তিনি নিজেকে একজন পরীক্ষিত কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

রাজনৈতিক জীবনের শুরুতে তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক এবং পরে জেলা মহিলা দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর প্রবাস জীবনে পাড়ি জমালেও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে সরে যাননি। ফ্রান্সে অবস্থানকালে তিনি সেখানে মহিলা দলের সভাপতি এবং বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

বিশেষ করে ফ্রান্স, লন্ডনসহ ইউরোপের বিভিন্ন দেশে সরকারবিরোধী আন্দোলনে তার সরব উপস্থিতি তাকে আলোচনায় নিয়ে আসে। দলীয় সূত্র জানায়, গর্ভাবস্থায় এবং পরবর্তীতে শিশু সন্তানকে সঙ্গে নিয়েও আন্দোলনে অংশ নেওয়ার ঘটনা নেতাকর্মীদের মাঝে ব্যাপকভাবে আলোচিত হয়।বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জেলা বিএনপির নেতারা বলছেন, তৃণমূল থেকে উঠে আসা একজন নেত্রীর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং মুন্সীগঞ্জের রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। একই সঙ্গে এটি ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি হিসেবেও দেখছেন তারা।

ভোরের আকাশ/এনউব

মমতাজ আলো

শেয়ার করুন: