শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় ফসলের জমিতে পাওয়া পাকিস্তান আমলে ৭ ল্যান্ডমাইন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ৭:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের মাখালডাঙ্গা স্কুলপাড়া এলাকায় ফসলের খেতে একমাস আগে পাওয়া পাকিস্তান আমলের ৭টি ল্যান্ডমাইন বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল সফলভাবে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। 

শনিবার (২৮ মার্চ) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই বোমা নিষ্ক্রিয়করণ কার্যক্রম দুপুর দেড়টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি একই স্থানে কৃষিজমিতে ল্যান্ডমাইনগুলো শনাক্ত করা হয়। সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মো. সেলিম ও ক্যাপ্টেন মো. রিফাত। 

অভিযানে সহায়তা করে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল, যার নেতৃত্বে ছিলেন ওয়ারহাউস ইন্সপেক্টর মো. খালিদ হোসেন। এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান।

 তিনি জানান, “প্রায় এক মাস আগে এখানে ল্যান্ডমাইনগুলো পাওয়া যায়। শনিবার সেনাবাহিনীর মাধ্যমে সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের আগেই নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।” পুরো অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়। 

কোনো ধরনের হতাহতের ঘটনা ছাড়াই সফলভাবে অপারেশন সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ভোরের আকাশ/ র.ই


 

ফসলের ক্ষেতমো. খালিদ হোসেন

শেয়ার করুন: