শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যশোরে মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যশোরে মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল শিশুর
যশোরে মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল শিশুর

যশোর সদর উপজেলার এড়েন্দা বাজার এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে জিহাদ (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ সদর উপজেলার ডুমদিয়া গ্রামের মিলন হোসেনের ছেলে। সে তার দাদা মিজানুর রহমানের সঙ্গে মোটরসাইকেলে করে শহর থেকে বাড়ি ফিরছিল।

স্থানীয়রা জানান, ছুটিপুর রোড ধরে যাওয়ার সময় এড়েন্দা বাজার মসজিদের সামনে পৌঁছালে চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ পড়ে যায় জিহাদ। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর শিশুটির মৃত্যুতে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: