শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লা

ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপির দুই নেতা গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুমিল্লার মেঘনা উপজেলায় ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকালে পৃথক দুটি কেন্দ্রে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন-মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান লুডি এবং উপজেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে উপজেলার ২০ নম্বর রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৩ নম্বর ভোটকেন্দ্রে অন্য প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে আতাউর রহমান লুডির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা তাঁকে সেখান থেকে আটক করেন।

অন্যদিকে সকাল ৮টার দিকে ২৪ নম্বর ব্রাহ্মণচর নয়োগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২৯ নম্বর ভোটকেন্দ্রে টাকা বিতরণের সময় উপজেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে নগদ ২৭ হাজার টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

মেঘনা উপজেলা সেনাবাহিনী ক্যাম্প থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভোরের আকাশ/ র.ই


 

বিএনপি নেতাগ্রেপ্তারআতাউর রহমান লুডি

শেয়ার করুন: