নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসরটির সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, নরসিংদী পুলিশ সুপার আবদুল্লাহ-আল-ফারুক সহ জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, মুক্তিযুদ্ধা, জেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ। স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নরসিংদী জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পুলিশ সুপার মো: আব্দুল্লাহ-আল-ফারুক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম, ডিডিএলজি শিউলী রহমান তিন্নী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এম.সাজ্জাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: মনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন চন্দ্র সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার ও নরসিংদী সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক এম.এ আউয়াল প্রমুখ।
এছাড়া জেলার পলাশ, শিবপুর, রায়পুরা, মনোহরদী ও বেলাব উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথকভাবে দিবসটি পালন করা হয়।
ভোরের আকাশ/নি