শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভালুকায় বাবাকে লাঞ্ছিত করার প্রতিবাদ, ছেলেকে ‘চাঁদাবাজ’ বানানোর অভিযোগ

জাহাঙ্গীর আলম, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুন ২০২৫, ২:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভালুকায় বাবাকে লাঞ্ছিত করার প্রতিবাদ, ছেলেকে ‘চাঁদাবাজ’ বানানোর অভিযোগ
ভালুকায় বাবাকে লাঞ্ছিত করার প্রতিবাদ, ছেলেকে ‘চাঁদাবাজ’ বানানোর অভিযোগ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক রিকশাচালক বাবাকে লাঞ্ছিত করার প্রতিবাদ জানাতে গিয়ে ‘চাঁদাবাজ’ হিসেবে মামলার আসামি হয়েছেন তার কিশোর পুত্র। এ ঘটনায় আরেক কিশোরকেও সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৪ জুন) বিকেলে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আগের দিন জামিরদিয়া এলাকার বাদশা টেক্সটাইল মিলের ২ নম্বর গেট সংলগ্ন স্থানে এক নারী যাত্রীকে গন্তব্যে না নেওয়ায় রিকশাচালক সাইফুল ইসলামকে প্রকাশ্যে মারধর করেন আল আমিন, তার ভাই শামীম এবং তাদের সহযোগী মেহেদী হাসান।

ঘটনার প্রতিবাদ জানাতে শুক্রবার (১৩ জুন) সাইফুলের ছেলে সিফাত তার দুই সহপাঠীকে নিয়ে অভিযুক্তদের দোকানে যান। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে সিফাত দোকানের শোকেজে লাথি মারেন বলে জানা যায়। পরে দোকানদাররা তাদের হাতে খেলনা পিস্তল ধরিয়ে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করেন এবং সেনাবাহিনীর সদস্যদের খবর দেন। সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে দুই কিশোরকে আটক করে ভালুকা মডেল থানায় হস্তান্তর করে।

পরদিন মেহেদী হাসান বাদী হয়ে সিফাত ও তার বন্ধু সাদিকুলের বিরুদ্ধে খেলনা পিস্তল দিয়ে চাঁদা দাবি এবং দোকানে ভাঙচুরের অভিযোগে মামলা করেন।

সিফাতের বাবা সাইফুল ইসলাম বলেন, “আমি একজন রিকশাচালক। একটি নারী যাত্রীকে না নেওয়ার কারণে আমাকে প্রকাশ্যে লাঞ্ছিত করা হয়েছে। পরে আমার ছেলে প্রতিবাদ করলে তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।”

স্থানীয় বাসিন্দা হারুন জানান, “সিফাত ও সাদিকুল শান্ত, ভদ্র ও শিক্ষিত ছেলে। তারা এমন কোনো অপরাধে জড়াতে পারে না। এটি সম্পূর্ণ সাজানো একটি ঘটনা। আমরা এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।”

অন্যদিকে অভিযোগকারী মেহেদী হাসান বলেন, “ওরা আমার দোকানে এসে পিস্তল রেখে শোকেজ ভাঙচুর করে। আমরা চিৎকার করলে এলাকাবাসী এসে তাদের ধরে ফেলে এবং সেনাবাহিনীকে খবর দেয়।”

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “ঘটনার পর দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। দুই কিশোরকে আদালতে পাঠানো হলে আদালত তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।”

এ ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক।

ভোরের আকাশ।।হ,র

শেয়ার করুন: