শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরগুনায় কোর্ট পরিদর্শক বশিরসহ ৬ পুলিশ সদস্য ক্লোজ

বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দায়িত্বে গাফিলতি এবং গ্রেফতারকৃত আসামিকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে বরগুনার আমতলী উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক বশিরুল আলমকে বরগুনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই অভিযোগে আরও পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরগুনার পুলিশ সুপারের সূত্রে জানা যায়, এ ঘটনা একটি তদন্ত কমিটি গঠন করা হয়ছে।

জানা যায়, ঘটনার সূত্রপাত একটি ভিডিও ফুটেজ থেকে সোমবার বিকেলে সংশ্লিষ্টদের ক্লোজ করা হয়। যেখানে দেখা যায়, সন্ত্রাস দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারকৃত আমতলী পৌর যুবলীগের সভাপতি আরিফ-উল হাসান আদালতের পুলিশ ব্যারাকে পরিবারের সদস্যদের সঙ্গে বসে খাবার খাচ্ছেন। ওই ভিডিওতে কোর্ট পরিদর্শক বশির আলমকেও উপস্থিত দেখা যায়।

ভিডিওটি ১৪ সেপ্টেম্বর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হলে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের শাস্তিমূলকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/জাআ

বরগুনাকোর্ট পরিদর্শক

শেয়ার করুন: