শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন ধ্বংস

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ৩ আগস্ট ২০২৫, ৫:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মাদার্শা–এওচিয়া মৌজার পশ্চিম পাহাড়ের গৌচছড়ি খালে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গৌচছড়ি খাল থেকে বালু উত্তোলনের জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমতি নেয়ার দাবি করে একটি মহল দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চালিয়ে আসছিল।  এতে খালপাড়বর্তী ফসলি জমি, ফলজ বাগান ও বসতবাড়ি হুমকির মুখে পড়ে।   প্রতিবাদে গত ৩১ জুলাই এলাকাবাসী মানববন্ধন করে বালু উত্তোলন বন্ধের দাবি জানান।  এর পরপরই উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন,
“গৌচছড়ি খাল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে নদীভাঙন, ফসলি জমি, ফলজ বাগান, পাহাড় ও বিভিন্ন স্থাপনা মারাত্মক হুমকির মুখে পড়েছে।  এর প্রেক্ষিতেই অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করা হয়েছে।  জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ভোরের আকাশ/জাআ

বালু উত্তোলনধ্বংস

শেয়ার করুন: