শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রিয় শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায়, সহকর্মীদের চোখে জল

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ৮:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে স্কুলের প্রিয় শিক্ষক ও অফিস সহায়ককে বিদায় সংবর্ধনা দেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনি বিদায়য়র শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে এই সংবর্ধনা দেওয়া হয়।

আয়োজকরা জানান, দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে চাকরি করেছেন শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমান।  তারা সম্প্রতি অবসরে গেছেন।  তাদের বিদায় সংবর্ধ্বনা স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে।  এ সময় বিদ্যালয়টির শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  সহকর্মীদের চোখে জল টলমল করছিল।

বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয়টির হলরুমে স্মৃতিচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়টির সভাপতি মো. দেদারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সিনিয়র শিক্ষক রুহুল আমিনসহ অন্যান্যরা।

বিদায়ী শিক্ষক আজিবর রহমান বলেন, দীর্ঘ ২১ বছর এই বিদ্যালয়ে চাকরি করেছি।  চলার পথে কোনো ভুল-ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন।  এ ছাড়া শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।  তিনি জানান, চাকরি জীবন শেষে এমন বিদায় সংবর্ধ্বনা পাবেন সেটা কল্পনাও করতে পারেননি।  এজন্য তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রদান করেন।  

প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, চাকরি জীবনের অবসর সবাইকে নিতে হবে।  আজ আমরা ইংরেজি শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় জানাচ্ছি।  এটা কষ্টের হলেও সবাইকে মেনে নিতে হবে।  আর এই বিদায়ের দিনটি স্মরণীয় করে রাখতে তাদের দুইজনকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে।

ভোরের আকাশ/জাআ

ঘোড়ার গাড়িবিদায় অনুষ্ঠানপ্রিয় শিক্ষক

শেয়ার করুন: