শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আত্রাইয়ে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ৮ জানুয়ারি ২০২৬, ৩:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নওগাঁর আত্রাইয়ে মাধ্যমিক পর্যায়ে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) আহসানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৫৪তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মো: আলাউল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, শুকটিগাছা স্কুল ও কলেজের প্রশান শিক্ষক হামিদুর রহমান বিপ্লব, আত্রাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, নবাবেরতাম্বু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন শাহ, শরীরচর্চা শিক্ষক রুহুল আমীন, ছালেক উদ্দিন, আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, চলতি বছরের ২ জানুয়ারি ইউনিয়ন পর্যায়ে ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, এ্যাথলেটিক খেশা শুরু হয়।

গত ৪ জানুয়ারি ইউনিয়ন পর্যায়ে যে সকল দল চ্যাম্পিয়ন হয় তাদের অংশগ্রহণে ৫ জানুয়ারি উপজেলা পর্যায়ে খেলা শুরু হয়ে বুধবার ফাইনাল খেলার মাধ্যমে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।

ভোরের আকাশ/এসএইচ
 

আত্রাইক্রীড়া প্রতিযোগিতা

শেয়ার করুন: