শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু

রাজশাহী ব্যুরো

প্রকাশ : ১৬ মে ২০২৫, ২:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে আম সংগ্রহ  ও বাজারজাতকরণ শুরু
রাজশাহীতে আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু

চলতি মৌসুমে রাজশাহীতে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু কয়েছে। সরকারের ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী বৃহস্পতিবার (১৫ মে) থেকে গুটি জাতের আম নামাতে শুরু করেছেন চাষি ও ব্যবসায়ীরা। কৃষকরাদের আশা এবার তারা বেশ ভালো দাম পাবেন।

জানা গেছে, ক্যালেন্ডার অনুযায়ী ১৫ মে থেকে গাছ থেকে গুটি জাতেরআম নামাতে শুরু করেছে। এছাড়া ২২ মে থেকে গোপালভোগ আম। ২৫ মে থেকে লকনা বা লক্ষণভোগ ও রানীপছন্দ। ৩০ মে হিমসাগর ও খিরসাপাত। ১০ জুন ল্যাংড়া আম বা বানানা ম্যাংগো। ১৫ জুন আম্রপালী বা ফজলি। ৫ জুলাই আর বারি-৪। ১০ জুলাই আশ্বিনা। ১৫ জুলাই গৌড়মতি আম নামানোর সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়া কাটিমন ও বারি আম-১১ জাতের সারা বছর পাড়া যাবে। মৌসুমের শুরুতে ১৩০০ থেকে ১৫০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে গুটি জাতের আম। রাজশাহীর পুঠিয়া বানেশ্বর বাজারে বৃহস্পতিবার থেকে আম বিক্রি শুরু করেছে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, চলতি বছর জেলায় আম চাষ হচ্ছে ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে। আম উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২ লক্ষ ৬০ হাজার ৬ মেট্রিক টন। তবে গত মৌসুমে জেলায় আমের আবাদ হয়েছিল ১৯ হাজারের ৬০২ হেক্টর জমিতে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সালমা আক্তার জানিয়েছে, আম চাষিদের সুরক্ষা ও বাজারজাতকরণে আমরা সক্রিয় ভূমিকা রাখছি। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে কৃষি বিভাগও মাঠ পর্যায়ে তদারকি করছে যাতে কোনো প্রকার কৃত্রিম রাসায়নিক ব্যবহার ছাড়াই পরিপক্ব আম বাজারে আসে। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: