মাগুরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

মাগুরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শাহেদ হাসান টগর নির্বাচিত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সমিতির বার ভবনে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ২৮২ জন ভোটারের মধ্যে ২২৬ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
প্রত্যক্ষ ভোটে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মেহেদি হাসান লিপন নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক (ফৌজদারি শাখা) পদে অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রাশেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক (দেওয়ানি শাখা) পদে অ্যাডভোকেট আমেনা খাতুন লাবনী বিজয়ী হয়েছেন।
এছাড়া হিসাব নিরীক্ষক পদে রিজাউল করিম, কোষাধ্যক্ষ পদে মো. আনোয়ার জাহিদ নির্বাচিত হন। নির্বাহী সদস্য হিসেবে ৬ জনসহ মোট ১৫ জন প্রার্থী এ নির্বাচনে জয় লাভ করেছেন।
ভোরের আকাশ/আ.র