শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেলের তিন আরোহী।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদারদিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সাতকানিয়া উপজেলার বাহাদিরপাড়া এলাকার মো. ছিদ্দিক আহমদের ছেলে মো. হুমায়ুন (৩৭), মো. মামুন (৩২) এবং করাইয়ানগর আকবরপাড়া গ্রামের আবদুল সাত্তারের ছেলে মনির হোসেন (৪৫)। তারা তিনজনই এক মোটরসাইকেলে ভ্রমণ করছিলেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, “সিকদারদিঘী এলাকায় পাশের সড়ক থেকে একটি অটোরিকশা মূল মহাসড়কে ওঠার সময় চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় কক্সবাজারমুখী একটি ট্রাক সেখানে পৌঁছালে তিনটি যানবাহনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

মর্মান্তিক এ দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পরপরই মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: