শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিবচরে নিখোঁজের ১২ দিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পর মিজান শেখ (৪৫) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করে শিবচর থানা পুলিশ। এ ঘটনায় নুরুল আমীন ওরফে শামিম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের  বাখরেরকান্দি এলাকার  খলিলুর রহমান নান্টু বাড়ির ভিতরে মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিজান উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি এলাকার মৃত আজিজ শেখের ছেলে।

গ্রেফতারকৃত নুরুল আমীন শামিম শরিয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের গোমস্তাকান্দি এলাকার  হাসেম শেখের ছেলে।তাকে কুস্টিয়া জেলার কুমারখালী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ৩১ জুলাই সকাল ৯ টার দিকে তার ভ্যানটি নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেন।পরে তার  স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে গত ১ আগষ্ট শিবচর থানায় একটি নিখোঁজ জিডি করেন।

পরে থানা পুলিশ  ভিকটিম এর মোবাইল নাম্বারে তথ্য প্রযুক্তি ব্যবহার করে  নুরুল আমিন ওরফে শামীম নামে একজকে কুস্টিয়া জেলার কুমারখালী থানা এলাকা থেকে গ্রেফতার করে। পরে আজ সকালে তার দেখানো এবং ভিকটিম  এর ভাগিনা সুজাত বেপারী এর সনাক্ত মতে ভিকটিম মিজানের লাশ শিবচর থানাধীন বাখরেরকান্দি এলাকার খলিলুর রহমান নান্টু এর বাড়ির ভিতরে মাটি চাপা অবস্থায় উত্তোলন করা হয়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো: সালাউদ্দিন কাদের বলেন, গত ৩১ জুলাই শিবচর পৌর এলাকার মধ্যে থেকে মিজান  শেখ নিখোঁজ হলে তার স্ত্রী জিডি করেন। পরে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে খোঁজাখুঁজি শুরু করি।পরে তাকে মোবাইল ফোনে যিনি ডেকে নেন তাকে খুঁজতে থাকলে তিনি পালিয়ে যান।পরে আমার নেতৃত্ব শিবচর থানা পুলিশ ও র্যাব অভিযান পরিচালনা করে কুষ্টিয়া জেলার কুমার খালি থেকে গ্রেফতার করি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এর সাথে জড়িতদের খোঁজা হচ্ছে।

ভোরের আকাশ/তা.কা

ভ্যান চালকমাদারীপুরশিবচর থানা পুলিশ

শেয়ার করুন: