শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঘোড়াঘাটে বেড়েই চলেছে মোটরসাইকেল চুরির ঘটনা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঘোড়াঘাটে ইদানীং মোটরসাইকেল চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। কিছু দিনের ব্যবধানে একাধিক চুরির ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। চোরেরা এখন আর কাউকেই ছাড় দিচ্ছে না—সাংবাদিকদের মোটরসাইকেলও তাদের টার্গেটের বাইরে থাকছে না।

গত ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুর প্রায় ১২টার দিকে ঘোড়াঘাট পৌর সদর এর পূর্বপাড়া নিজ বাড়ির আঙ্গিনা থেকে ঘোড়াঘাট থানা প্রেসক্লাব-এর সভাপতি আনভিল বাপ্পির ব্যবহৃত লাল রঙের এপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। দিনের আলোয়, বাড়ির সামনেই এমন চুরি—এটি স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এর আগে পৌর সদরের লালবাগ গ্রাম থেকে একই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান সাংগঠনিক সম্পাদক মোঃ সামসুল ইসলাম সামুর বাজাজ সিটি মোটরসাইকেল আজাদ মোড় এলাকা থেকে চুরি হয়ে যায়। এছাড়া বাগেরহাট বাজার ও কুন্ডু মার্কেটের সামনেও একাধিক মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এসব চুরি চালাচ্ছে। তারা বিয়ে বাড়ি, হাট-বাজার, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান এমনকি জানাজা অনুষ্ঠানের ভিড়কেও সুযোগ হিসেবে নিচ্ছে। কয়েক মিনিটের অসতর্কতার সুযোগেই মোটরসাইকেল উধাও হয়ে যাচ্ছে।

এদিকে ভুক্তভোগীরা দ্রুত চোরচক্র শনাক্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপন, নিয়মিত টহল বৃদ্ধি এবং মোটরসাইকেল পার্কিংয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন সচেতন মহল। ঘোড়াঘাটবাসীর প্রশ্ন একটাই—দিনদুপুরে যদি এমন ঘটনা ঘটে, তবে নিরাপত্তা কোথায়? এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।

ভোরের আকাশ/আ.র

মোটরসাইকেল চুরি

শেয়ার করুন: