শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নেছারাবাদে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১ জুন ২০২৫, ৬:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নেছারাবাদে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন
নেছারাবাদে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

পিরোজপুরের নেছারাবাদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 

রবিবার (১ জুন ) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয় থেকে শোক র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেছারাবাদ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। সভায় সভাপতিত্ব করেন স্বরূপকাঠি পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম ফরিদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

এছাড়া আরও বক্তব্য রাখেন, নেছারাবাদ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মোঃ আনিসুজ্জামান এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ওয়াহিদুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁর সাহসী নেতৃত্ব ছিল অনন্য।

তাঁরা বলেন, বর্তমান সময়ে গণতন্ত্র হুমকির মুখে, এ অবস্থায় শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, স্বরূপকাঠি পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, মোঃ এমামুল ইসলাম খোকন।

ভোরের আকাশ/এসএইচ

নেছারাবাদশাহাদাত বার্ষিকীজিয়াউর রহমান

শেয়ার করুন: