শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ : প্রতি বিঘায় লাভ আড়াই লাখ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করে ভাগ্য বদলাচ্ছেন জয়পুরহাটের কৃষকরা। কম খরচে বেশি লাভ হওয়ায় অন্যান্য ফসলের পাশাপাশি এই সুস্বাদু ও পুষ্টিকর ফল চাষে দিন দিন আগ্রহ বাড়ছে তাদের। স্থানীয় চাহিদা মিটিয়ে এখন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে এখানকার উৎপাদিত রসালো লাল স্ট্রবেরি।

সরেজমিন দেখা যায়, জেলার সদর উপজেলার জামালপুর, চান্দা ও কালিবাড়ি গ্রামে ব্যাপকভাবে স্ট্রবেরি চাষাবাদ হয়েছে।

দীগন্তজোড়া ফসলের মাঠে সবুজ পাতার ফাঁকে মনে হয় যেন উঁকি দিচ্ছে লাল টুকটুকে এই স্ট্রবেরি। রবি চাষাবাদ মৌসুমে বিভিন্ন ফসলের পাশাপাশি কৃষকদের মাঝে এই স্ট্রবেরি চাষাবাদের ব্যাপক আগ্রহের কারণে লোকমুখে এই গ্রামগুলো এখন ‘স্ট্রবেরি ভিলেজ’ নামে পরিচিত।

কৃষকরা জানান, স্বল্প সময়ে উৎপাদন ও বেশি লাভজনক হওয়ায় গত বছরের তুলনায় এবার অনেক বেশি জমিতে চাষ হয়েছে এই স্ট্রবেরি । এরই মধ্যে জমি থেকে স্ট্রবেরি তোলা শুরু করেছেন চাষিরা। বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকদের মুখে এখন যেন ফুটে উঠেছে সোনালী হাসির সম্ভার। 

এদিকে, লাভজনক এই ফল চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চলতি মৌসুমে জেলায় মোট ১৩ হেক্টর জমিতে চাষ হয়েছে এই স্ট্রবেরি বলে জানিয়েছে এই অধিদপ্তর।

জানা গেছে, বর্তমানে ক্ষেত থেকেই প্রতি কেজি স্ট্রবেরি বিক্রি হচ্ছে ৩০০-৪০০ টাকা দরে । ব্যাপক চাহিদা থাকায় প্রতিদিন সকাল থেকেই এসব গ্রাম থেকে ট্রাকে করে স্ট্রবেরি যাচ্ছে দেশের নানা প্রান্তে।

স্থানীয় কালিবাড়ি গ্রামের চাষী হারুন-অর রশিদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘গত ৪-৫ বছরের তুলনায় এ বছর বাজারে স্ট্রবেরির দাম বেশ ভালো। তাই অন্যান্য বছরের তুলনায় এবার আমরা বেশ লাভজনক অবস্থায় থাকবো বলে আশা করছি।’

স্ট্রবেরি চাষের খরচ ও লাভের বিষয়ে চান্দা গ্রামের আর এক চাষী হাফিজার রহমান বলেন, প্রতি বিঘায় স্ট্রবেরি চাষে সার, সেচ, শ্রমিকসহ যাবতীয় সর্বোচ্চ খরচ বাদ দিয়েও অনায়াসে দুই থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত লাভ করা সম্ভব।

জয়পুরহাটে আসা এক পাইকারি ক্রেতা মাহমুদুল হাসান বলেন, আমি পাবনা থেকে এসেছি‘এখানকার স্ট্রবেরির মান অনেক ভালো। এখান থেকে কিনে আমরা পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও যশোরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছি।’

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ. কে. এম. সাদিকুল ইসলাম বলেন, ‘আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি, যাতে করে তারা নির্বিঘ্নে এবং প্রচুর পরিমাণে স্ট্রবেরি উৎপাদন করতে পারেন। পরিপক্ব অবস্থায় এখানকার স্ট্রবেরি বেশ রসালো ও সুস্বাদু হয়। গুণগত মান ভালো হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদাও রয়েছে ভালো বলেরও জানান এই কর্মকর্তা। 

ভোরের আকাশ/আ.র
 

বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ

শেয়ার করুন: