শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে ইউপি চেয়ারম্যানসহ পাঁচ শতাধিক কর্মীর বিএনপিতে যোগদান

ভ্রাম্যমান প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ৯:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরের ২নং গাজীপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাশেম এম.এ ও তার পাঁচ শতাধিক কর্মী সমর্থক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।

বুধবার (২৬ নভেম্বর) জৈনা বাজার এলাকায় আরিফ মডেল একাডেমি প্রাঙ্গণে আয়োজিত সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপি'র মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুর হাত ধরে তারা আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ বাচ্চু  বলেন, “নির্যাতিত মানুষের দল বিএনপি। একের পর এক চমক আপনারা দেখছেন, তবে আসল চমক এখনো বাকি সেটা খুব শিগগিরই দেখতে পারবেন।”

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মো. এনামুল হক মনি আহবায়ক। প্রধান আলোচক ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মোতালেব, মো. খাইরুল কবির মণ্ডল আজাদ, সদস্য সচিব, শ্রীপুর উপজেলা বিএনপিএ ছাড়া আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ আবু জাফর সরকার ,মো. মোক্তারুল করিম মোড়ল শামীম, এস.এম. মাহ্ফুল হাসান হান্নান এবং অন্যান্য নেতৃবৃন্দ।

ভোরের আকাশ/জাআ

শ্রীপুরবিএনপিযোগদান

শেয়ার করুন: