শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শহীদ রায়হানের কবর জিয়ারত শিল্প উপদেষ্টার

খুলনা ব্যুরো

প্রকাশ : ২৪ মে ২০২৫, ৬:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শহীদ রায়হানের কবর জিয়ারত শিল্প উপদেষ্টার
শহীদ রায়হানের কবর জিয়ারত শিল্প উপদেষ্টার

জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ শেখ মোঃ সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

শুক্রবার (২৩ মে) দুপুরে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানা এলাকার বসুপাড়া কবরস্থানে সাকিব রায়হানের কবরে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। পরে করেন মোনাজাত।

জিয়ারত শেষে উপদেষ্টা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) বিভিন্ন প্রকল্প দেখতে যান। এ সময় কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হকসহ কেডিএর উর্দ্ধতন ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেডিএর প্রধান প্রকৌশলী সাবেরুল আলম জানান, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান কেডিএর কিছু প্রকল্প এলাকা দেখার জন্য খুলনা এসেছেন। তিনি কেডিএর প্রকল্প পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। শনিবার তিনি যশোরে যাবেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছর ১৯ জুলাই ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে নিহত হন সাকিব রায়হান। পরে তাকে খুলনায় এনে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। সাকিব রায়হান তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট। তিনি খুলনা থেকে ঢাকায় গিয়েছিলেন চাকরির খোঁজে। কিন্তু আন্দোলনে অংশ নিয়ে শহীদ হয়ে বাড়ি ফেরেন।  

ভোরের আকাশ/এসআই

খুলনার বিভাগীয় কমিশনারউন্নয়ন কর্তৃপক্ষঅন্তর্বর্তী

শেয়ার করুন: