শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ কার্যালয় দখলে নিয়ে এনসিপির দলীয় অফিস

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : ১১ মে ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
আওয়ামী লীগ কার্যালয় দখলে নিয়ে এনসিপির দলীয় অফিস
আওয়ামী লীগ কার্যালয় দখলে নিয়ে এনসিপির দলীয় অফিস

ভোলার চরফ্যাশনে উপজেলা আওয়ামী লীগের তিনতলা কার্যালয় দখল করে নিজেদের দলের নামে ব্যানার ঝুলিয়ে কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ঘটনায় উপজেলা জুড়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চলছে নিন্দা প্রকাশ ও নানা আলোচনা ও সমালোচনা।

শনিবার (১০ মে) দুপুরে চরফ্যাশন পৌরসভার কলেজ রোডে অবস্থিত আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়টি দখল করে নেয় এনসিপি। দখলের নেতৃত্ব দেন দলের স্থানীয় নেতা অহিদ ফয়সাল।

দাবি করা হচ্ছে, সরকারের পতনের পর ৯ মাস ধরে দলীয় কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল। এর আগে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

সরেজমিনে দেখা যায়, ভবনের ছাদে মাইক টানিয়ে চলছে এনসিপির প্রচারণা। ভবনের সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে ‘জাতীয় নাগরিক পার্টি- চরফ্যাশন উপজেলা শাখা’ লেখা ব্যানার। নেতারা সেখানে বসে দলীয় কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন।

এনসিপির চরফ্যাসন উপজেলা প্রতিনিধি দাবি করা অহিদ ফয়সালের নেতৃত্বে দখলের ঘটনা ঘটে। তিনি জানান, দলের কার্যক্রম চালানোর লক্ষ্যে এনসিপির স্থানীয় নেতারা আমজাত হাবিব, নুরে আলম নাসিম, শরিফ হোসাইন ও মো. শাহাবুদ্দিন এই দখলে অংশ নেন।

তিনি আরও বলেন, এখন থেকে চরফ্যাসনে এনসিপির দলীয় সব কার্যক্রম এই কার্যালয় থেকেই পরিচালিত হবে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় এক মুক্তিযোদ্ধা। তিনি বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার দল। স্বাধীনতার ৫৪ বছরে এই প্রথম কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যালয় দখল করে নিজেদের কার্যক্রম শুরু করেছে। এটি ইতিহাসে নজিরবিহীন ও ন্যক্কারজনক।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: