জাতীয় মৎস্য পদক পেলেন বাকৃবির অধ্যাপক রফিকুল ইসলাম

মৎস্যসম্পদ গবেষণা ও বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় মৎস্য পদক ২০২৬ (স্বর্ণপদক)’ অর্জন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক ও সাবেক ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদারের হাতে এ সম্মাননা ও সনদপত্র তুলে দেওয়া হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এ পদক ও সনদ প্রদান করেন।
মৎস্যসম্পদ গবেষণা ও বিজ্ঞানে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই মর্যাদাপূর্ণ স্বর্ণপদক দেওয়া হয়েছে। এ অর্জনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
ভোরের আকাশ/সু.পা