দিনাজপুরে বিশ্বমান দিবস ২০২৬ পালিত

'Shared VisionFor Better World ' অর্থাৎ অভিন্ন লক্ষ্য, উন্নত বিশ্ব :সাশ্রয়ী পরিবেশবান্ধব জ্বালানি "এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুর জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে ১৪ ই অক্টোবর সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫৭ তম বিশ্বমান দিবসের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিনাজপুর মো:রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখন উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মো: জুলফিকার আলি। আলোচনা সভায় বিশেষজ্ঞ অতিথি হিসেবে মুল প্রবন্ধ উপস্থাপন করেন দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরঅধ্যাপক ড.হাবিবা খাতুন, ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেনদিনাজপুর পুলিশ সুপার জেদানআল মুসা, পিপিএম, দিনাজপুর সিভিল সার্জন ডা: মো:গোলাম রসুল রাখি, দিনাজপুর চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিস এর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু বকর ছিদ্দীক। প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা করেন দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক গ্রুপ এর সভাপতি অ্যাডভোকেট এটিএম হাবিবুর রহমান (শাহীন)। উক্ত অনুষ্ঠানে বিএসটিআই আঞ্চলিক অফিস, দিনাজপুরের কর্মকর্তা কর্মচারীগণ,বিভিন্ন সরকারি -বেসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, ব্যবসায় নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। মান দিবসের প্রতিপাদ্য বিষয়ক তাৎপর্য, বিএসটিআইএর কার্যক্রম,আন্তর্জাতিক অঙ্গনে বিএসটিআইগ্রহণ যোগ্যতা, পণ্য ও সেবার মান বাস্তবায়নে সরকারি পদক্ষেপ এবং সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন নিশ্চিতকরণে সরকারি বেসরকারি উদ্যোগে গৃহীত ওসম্পাদিত কার্যক্রম আন্তর্জাতিক মান অনুযায়ী স্বীকৃত হলে টেকসই উন্নয়ন দৃশ্যমান হবে।
উক্ত আলোচনা সভায় বিএসটিআইয়ের বিভিন্ন কার্যক্রমের উপর আলোকপাত, জনসচেতনা তৈরি আন্তর্জাতিক মানসংস্থার সাথে নিবিড় সম্পর্ক স্থাপনে সহায়ক ভূমিকা রাখবে বলে বক্তারা আশা করেন।
ভোরের আকাশ/ এনউব