শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাটোরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
নাটোরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের দীঘাইর বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধের জের ধরে জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালামের বড় ছেলে সোহেল রানা পটুর নেতৃত্বে একটি গ্রুপ দেশীয় অস্ত্রসহ দীঘাইর বাজারে জুয়েলের চায়ের দোকানে অবস্থানরত প্রতিপক্ষ আরিফ গ্রুপের ওপর হামলা চালায়।

হামলায় গুরুতর আহত হন হাবিবুর রহমান (পিতা: করম আলী), রওশন আলী (পিতা: মৃত জুরান শেখ), জিয়ারুল কাউসার এবং সম্প্রতি প্রবাস ফেরত হাসেম আলী। হাসেম আলীর দুই হাতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়। আহতদের মধ্যে কয়েকজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং একজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে প্রবাসী হাসেম আলী বলেন, “আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানাই।”

জোনাইল ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, “ঘটনার সাথে জড়িতরা আমাদের আত্মীয়। পারিবারিকভাবে বসে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।”

এ বিষয়ে বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: