শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাটগ্রাম সীমান্তে চোরাকারবারির হামলায় দুই বিজিবি সদস্য গুরুতর আহত

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ১৯ মে ২০২৫, ৪:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাটগ্রাম সীমান্তে চোরাকারবারির হামলায় দুই বিজিবি সদস্য গুরুতর আহত
পাটগ্রাম সীমান্তে চোরাকারবারির হামলায় দুই বিজিবি সদস্য গুরুতর আহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চোরা কারবারিদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টহল দলের দুই সদস্য অনুপ কুমার (২৯) ও মনিরুজ্জামান (২৯)। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রংপুর ৬১ বিজিবির একটি সূত্র জানায়, সোমবার গভীর রাতে মোহাম্মদপুর সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মোটরসাইকেলে করে দুই চোরা কারবারি সীমান্তে যান। এই খবর পেয়ে নাজিরগোমানী বিওপি বিজিবি ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে যায়। এই দলের নেতৃত্বে ছিলেন ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হাছিবুর রহমান। বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারত থেকে অবৈধভাবে পাচার করা মাদকের ব্যাগ পিঠে নিয়ে পালিয়ে যায় দুইজন চোরা কারবারি। তারা তাদের মোটরসাইকেল ফেলে যাওয়ায় বিজিবি তা জব্দ করে ক্যাম্পে নিয়ে যাওয়ার পথে চোরাকারবারিরা তাদের উপর হামলা চালায়।  এ সময় বিজিবির দুই সদস্য গুরুতর আহত হন। ভোরের দিকে তাদের উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রোববার (১৮ মে) বিকেলে রংপুর ৬১ বিজিবির নাজিরগোমানী ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হাসিবুর রহমান বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ওই ইউনিয়নের কয়েকজন চোরাকারবারির নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়। এর আগে উপজেলার উপজেলার জগতবেড় ইউপিতে অবস্থিত মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পাটগ্রাম থানার ওসি তদন্ত স্বপন কুমার সরকার বলেন, বিজিবি একটি মামলা দায়ের করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: