শ্রীপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুরে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার নিজমাওনা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে শ্রীপুরে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় নেতা অধ্যাপক এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।
নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু সায়েমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর ইউসিসিএ’র চেয়ারম্যান এস এম মাহফুল হাসান হান্নান, হাজী ছোট কালিম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান সজল, গাজীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক মনি, আইনউদ্দিন মাস্টার, সোনারবাংলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজ, শিক্ষক প্রতিনিধি নূরে আলম, মহিলা অভিভাবক মাজেদা আক্তার ও বিএনপির যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল প্রমুখ।
ভোরের আকাশ/জাআ