শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ৯ মে ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী সাদ্দাম ও নূর কামাল গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ রোহিঙ্গা ও স্থানীয়দের মধ্যে।
বৃহস্পতিবার (৮ মে) রাত পৌনে ১১ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লক ও আই-ব্লকের সংলগ্ন ‘জাকেরের ডেইল’ এলাকায় এই ঘটনা ঘটে।

‘টেকনাফ-১৬’ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার বলেন, স্থানীয়দের বরাতে জানা গেছে, কাঁটাতারের ভেতরে দুই সন্ত্রাসী গ্রুপ সাদ্দাম ও নূর কামাল বাহিনীর মধ্যে আকস্মিক গোলাগুলি শুরু হয়। উভয় পক্ষ অন্তত ২০ থেকে ৩০ রাউন্ড গুলি ছোঁড়ে। খবর পেয়ে এপিবিএনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা ক্যাম্পের পশ্চিম পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মূলত ক্যাম্পের অপরাধ নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এপিবিএন বলছে, জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: