শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ ককটেল উদ্ধার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও কার্তুজসহ ককটেল উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, শটগানের ১০ রাউন্ড কার্তুজ ও ৫টি ককটেল উদ্ধার করেছে র‍্যাব-৯।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে শহরের শিমরাইলকান্দি এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব- ৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা এসব উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

র‍্যাব-৯ (সিপিসি-১) এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডান মো. নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১২টার দিকে শিমরাইলকান্দি এলাকায় অভিযান চালায় র‍্যাব সদস্যরা। এ সময় শিমরাইলকান্দি দক্ষিণপাড়া এলাকায় একটি পরিত্যক্ত টিনসেড ঘর থেকে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, শটগানের ১০ রাউন্ড কার্তুজ ও ৫টি ককটেল উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, তাদের বোমা নিষ্ক্রিয় দল ককটেলগুলো নিষ্ক্রিয় করেছে। আর উদ্ধারকৃত অস্ত্র-কার্তুজ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় জমা দেয়া হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: