রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছি ও চান্দাইকোনা বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিপণ্য উৎপাদন ও বাজারজাত, বিদেশি প্রসাধনসামগ্রীর লেবেলে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি এবং মোড়কজাতকরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে সাথী বেকারিকে ২০ হাজার, বেলি ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসকে ৪০ হাজার এবং জিয়াসমিন শোরুমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক, স্যানিটারি ইন্সপেক্টর, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
ভোরের আকাশ/সু.পা