শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনা প্রেসক্লাবে হামলার ঘটনায় দুইজন গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

খুলনা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে ক্লাবের অভ্যান্তরে প্রবেশ করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দু’আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার গভীর রাতে নগরীর নিরালা আবাসিক এলাকার দীঘির পাড় হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দু’জন হলেন, দক্ষিণ নিরালা ১০ নং রোডের বাসিন্দা বাসতুল্লাহ গাজীর ছেলে বাবুল গাজী (৫৬) ও উত্তর হরিণটানা এলাকার বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে মো: সবুজ (৪১)। পেশায় তারা উভয় দর্জি। নগরীর আক্তার চেম্বারের একটি টেইলার্সে চাকরি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বজিত কুমার বসু জানান, এজাহার নামীয় ৪ জন আসামিকে গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। গতকাল রাতে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা অজ্ঞাতনামা আসামির তালিকায় রয়েছে। ঘটনার পরপরই প্রেসক্লাব থেকে সিসি ফুটেজ সংগ্রহ করা হয়। সেখানে তাদের উপস্থিতি লক্ষ্যনীয় ছিল। তারা রজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। 

পেশায় খুলনার আক্তার চেম্বারের একটি প্রতিষ্ঠানে দর্জির কাজ করে। ঘটনার পর থেকে অন্যান্য আসামির সাথে এরা দু’জন পলাতক ছিল। সোর্স নিয়োগ করে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কোনো তথ্য দেয়নি। পুলিশকে জানায়, ঘটনার দিন ওই পথ ধরে বাড়ি ফিরছিলেন তারা। কিন্তু সিসি ফুটেজে তাদের উপস্থিতির উত্তর গ্রেপ্তার দু’জনেরই একজন দিতে পারেনি। আজ তাদের আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, রবিবার খুলনা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা চলছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে সভাপতি প্রার্থী খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ করতে থাকে।

আরও পড়ুন

ঘোড়াঘাটে দাদীকে হত্যা, নাতিসহ গ্রেপ্তার ৩

 তখন "এখন" টেলিভিশন খুলনার বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম তাদের কাছে বিষয়টি জানতে চাইলে তার ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।

ভোরের আকাশ/ র.ই

 

আসামি গ্রেপ্তারবাবুল গাজী

শেয়ার করুন: