শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমারখালীতে জামায়াতের ইফতার মাহফিল

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

‎কুষ্টিয়ার কুমারখালীতে রাজনৈতিক, প্রশাসনিক ও বিশিষ্ট ব‍্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ‍্যোগে পবিত্র রমাজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (‎১০ মার্চ) আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত মাহফিলের আয়োজন করে কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামী।

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত  কুষ্টিয়া-৪ আসনের জাতীয় সংসদ সদস‍্য মো: আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর, কুষ্টিয়া-২ আসনের সংস‍দ সদস‍্য মো: আব্দুল গফুর। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো: আফতাব উদ্দিন।

‎ইফতার মাহফিলের শুরুতে স্বাগত বক্তব‍্য রাখেন অনুষ্ঠানের সভাপতি জাতীয় সংসদ সদস‍্য মো. আফজাল হোসেন। 

‎শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নুর মোহাম্মদ। অন‍্যান‍্যের মধ‍্যে বক্ত‍ব‍্য রাখেন এনসিপির উপজেলা আহ্বায়ক অধ‍্যাপক হেলাল উদ্দিন, খোকসা উপজেলা আমীর নজরুল ইসলাম, নায়েবে আমীর হাফেজ মুরশিদ আলম, পৌর বিএনপির সভাপতি হাজি মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা শামসুদ্দিন আহমেদ, খেলাফত মজলিশের উপজেলা সেক্রেটারি মাওলানা খালিদ সাইফুল্লাহ প্রমুখ।

‎উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন অর রশীদের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, কবি-সাহিত‍্যিক, ব‍্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।

ভোরের আকাশ/আ.র

ইফতার মাহফিল

শেয়ার করুন: